পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক গ্রেপ্তার

পঞ্চগড় পতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক

 

পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক গ্রেপ্তার

 

পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল সুরিভিটা এলাকায় দেড় বছরের শিশুপুত্রের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনায় শনিবার (৫ জুলাই) ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

 

 

 

   শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে শিশুপুত্রকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। পথে সুরিভিটা এলাকায় পৌঁছালে পরিচিত এক ইজিবাইক চালক তাকে নাম ধরে ডাকেন। থামার পর জনিসহ ছয়জন তাকে জোর করে একটি চা বাগানের পাশে নিয়ে যায়। সেখানে শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

 

 

অচেতন হয়ে পড়লে ধর্ষকরা তাকে সড়কের ধারে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১টার দিকে ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

 

 

ভুক্তভোগী নারী বলেন, “আমার ছোট ছেলের গলায় ছুরি ধরে আমাকে ভয় দেখানো হয়। চিৎকার করতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাদের চারজনকে চিনেছি, বাকি দুজন অপরিচিত। ধর্ষণের পর আমার স্বজনরা এখন আপস করতে বলছে, কিন্তু আমি বিচার চাই।”

পড়ুন>>পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: চার ধর্ষক গ্রেপ্তার

 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম জানান, “নারীটি অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক পরীক্ষা চলছে, প্রাথমিকভাবে স্থিতিশীল আছে।”

 

 

সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ভুক্তভোগী নারীর জ্ঞান ফিরলে তিনি বিস্তারিত জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!