সংবাদ শিরোনাম :
নুকাটু খেলা
ইসমত আরা
- আপডেট সময় : ০২:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
নুকাটু খেলা -ইসমত আরা
নুকা টু খেলার কতা আছে কারো ফম
না বাতাছি পোয়ালের পুঞ্জ, না বাতাচি যম!
নাই বাতাই আড়াবাড়ি, ঘরের কোণাকাচি
য্যাটে পাচি স্যাটে হামা নুকির পাইলে বাঁচি
নুকি শেলা টু কয়া দিছিনো ফির সাড়া
তাকে শুনি খেলাস্সাতি, উকটি দিশাহ্যারা!
পাইলে শেলা সেই আলোন্দ কি কঙ আর তাক!
চিকড়াচিকরিত বাড়ি মাতাত, জানাছি সগাক!
ভোক তিয়াস গেইছে ছাড়ি, নাড়িত থুচি গাঁথি
আইজ মনত পইত্তেে করি, তোমাক কন্নু সাথি!
তোমালাও কি মোর মতন আছিনেন অমন
মাও কইছিলো নবনাঙ্কা গাইলাইছে সকন!
সেই দিনগিলাত মোক ফিরির মোনায় আরো
মোর মতন তোমারো কি ইচ্ছা হয় কারো?
উমা, ঝুমা, ঝরনা, কনা কোন্টে কোনা হায়!
আইসো সগায় সোনার বন্ধু আইসো সগায়!
গোল্লাছুট, নুকাটু, ভাড়াপাতি খেলার-
আলাপ কইত্তে কইত্তে বাচ্চাবেলাত যাই।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
নুকাটু খেলা
সংবাদ শিরোনাম :


























