নীলফামারীতে অটো চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে অটো চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

নীলফামারীতে অটো চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
প্রতিকী ছবি

নীলফামারীতে অটো চালককে গলা কেটে অটো ছিনতাই

নীলফামারীর সদর উপজেলায় অটো চালককে গলা কেটে অটো ছিনতাই করেছে , যাত্রী বেশে অটোয় চড়া দুর্বৃত্তরা।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নীলফামারীর সদর উপজেলার পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সফিয়ার রহমান (৫৫) নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় যাত্রী বেশে অটোরিকশায় চড়ে দুর্বৃত্তরা । এর পর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে ১২ টার দিকে জনশূণ্য এলাকা কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেলে নিয়ে গিয়ে ব্যটারি চালিত অটো টি ছিনতাই এর চেষ্টা করে।

এসময় অটোরিকশা চালক তাদের বাঁধা দেয়। পরে দুর্বৃত্তরা তাকে (সফিয়ার রহমান) পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অটোরিকশা টি নিয়ে পালিয়ে যায়।

পরে নিহত সফিয়ার রহমানের গোঙানির শব্দ শুনে আশেপাশের স্হানীয়রা লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের ভর্তি করান ।

সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ।

এসময় অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর নেয়ার পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মোড় নামক স্হানে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!