নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছয় বিএনপি কর্মী জখম
- আপডেট সময় : ০৯:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২৫৫৪১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছয় বিএনপি কর্মী জখম
নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছয় বিএনপি কর্মী জখম।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে মীমাংসার বৈঠকের আড়ালে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।
পড়ুন>> অলৌকিক পুকুরে এক ডুবেই দৃষ্টি ফেরার বিশ্বাস
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাওন নামে এক ব্যক্তির সঙ্গে মালেক খানের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, এ বিরোধ নিষ্পত্তির কথা বলে শুক্রবার সকালে মালেক খান ও তার সহযোগীদের একটি বৈঠকে ডাকা হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শাওন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন।
পড়ুন>>ব্রহ্মপুত্রের ভাঙনে কুড়িগ্রাম দিশেহারা: ৮৫০ কোটি টাকার তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন>> ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণার চেষ্টা করতে ধরা খেলেন যুবক
এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন দেয় এবং রিফাত নামে আরেক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















