নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের নিকটবর্তী এলাকায় অবস্থিত একটি বস্তি খালি করার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

 

মঙ্গলবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই বস্তিতে বসবাসরত প্রায় ৭০০ পরিবারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জায়গাটি ছেড়ে দিতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুনর্বাসন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাবেক দিল্লি জেলা জজ মন মোহন শর্মার নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটি আগামী ছয় মাস পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।

 

পড়ুন>>বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

 

এছাড়া, বস্তিবাসীদের মালামাল স্থানান্তরের জন্য দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে প্রয়োজনীয় পরিবহন সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

উচ্ছেদের সিদ্ধান্তের বিরোধিতা করে বস্তিবাসীরা জানিয়েছেন, তাদের বর্তমান আবাসস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেভরায় স্থানান্তর করা হলে তারা জীবিকা হারাবেন। বর্তমানে তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এলাকায় বিভিন্ন শ্রমনির্ভর কাজ করে সংসার চালান। এছাড়া সাভদা ঘেভরায় স্কুলসহ প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।

সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা এবং কেন্দ্রের স্থায়ী আইনজীবী আশীষ দীক্ষিত আদালতকে জানিয়েছেন, পুনর্বাসিত পরিবারগুলোর যাতায়াত সুবিধার জন্য প্রত্যেককে এক বছরের জন্য একটি করে বিনামূল্যের মেট্রো কার্ড দেওয়া হবে। প্রয়োজনে এই সুবিধা তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

পড়ুন>>ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক

পাশাপাশি, প্রতিটি পরিবারের একজন সদস্যকে এক বছরের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগও দেওয়া হবে। সরকারের দাবি, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে এই ধরনের অনুমোদনহীন বসতি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!