ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে অস্থিরতা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ শীতের অতিথি পাখিতে মুখর চলনবিল, নিরাপত্তা নিয়ে শঙ্কা দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সংগ্রামী আরাফাত ৩৪ বছরের পুরনো ভবন ভেঙে নতুন কারখানা গড়বে প্যাসিফিক জিন্স বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান

নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তার বড় ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকায় অবস্থিত তাদের নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পুলিশের একাধিক দল ওই বাড়িটিতে অভিযান চালায়। গ্রেপ্তারের সময় দুই ভাই নিজ বাড়িতেই ছিলেন। হুমায়ুন কবির ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তার ভাই হাবিবুর রহমান স্থানীয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত।

তদন্ত সংশ্লিষ্ট ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও এই দুই ভাই স্থানীয় এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন। হুমায়ুন কবির নিয়মিত পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দীর্ঘ সময় অবস্থান করতেন বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের এবং হাবিবুর রহমান সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। প্রথম দিকে তাঁরা বাড়ি থেকে বের না হলেও কয়েক দিন পর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে একাধিক মামলা রয়েছে। তার বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও একইভাবে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬