নাটোরে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাটোরে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নাটোরে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
নাটোরে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নাটোরে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান।

সিংড়ায় সুকাশ ইউনিয়নের বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের লালন ভবন সহ কিছু জায়গায় ধান ব্যবসায়ীদের দখলে। কিন্ত কিভাবে তাদের দখলে কে বা কাহারা সেই জায়গায় ভাড়া দিয়েছে ও কতদিন এর জন্য ভাড়া দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য সংগ্রহ কালে ও ফেসবুক আইডিতে আংশিক পোস্ট দেয়।

একে কেন্দ্র করে উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ও হত্যা মামলার আসামী আঃ জলিল সে ১২ এপ্রিল (বুধবার) বেলা আনুমানিক ১১.৩০ মিনিটে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নাটোর জেলা ব্যুরো প্রধান তরুণ সাংবাদিক বেল্লাল হোসেন বাবুকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

পরে ওই দিন সাংবাদিক বেল্লাল হোসেন বাবু সিংড়া থানায় একটি জিডি করেন।

জিডি সুত্রে জানা যায়, উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের লালন ভবন ও অন্য জায়গায় গুলো তাদের দখলে কেন?

বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলে ইউপি সদস্য ও হত্যা মামলার আসামী আঃ জলিল সে রাগান্বিত হয়ে সাংবাদিক বেল্লাল হোসেন বাবুকে অশ্লীল ভাষায় গালাগালি, মারপিট, খুন জখম সহ প্রাণনাশের হুমকি দেয়।

জিডির বিষয়টি সিংড়া থানার এস আই আঃ রহিম সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নাটোর জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!