নাগেশ্বরীতে মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে নাগেশ্বরী পৌরসভার হরিরপাট এলাকায় সর্বনাম হরি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে নাগেশ্বরী উপজেলা মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতির স্বপন কুমার আচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি রবি বোস, সাবেক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদয় সঙ্কর চক্রবর্তী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নাগেশ্বরী শাখার সভাপতি মহেন্দ্র নাথ রায়, বেরুবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হর চন্দ্র বর্মন ফন্টু, নন্দন পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উচ্চম কুমারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পড়ুন>>কাউনিয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈ-মাসিক সভা
অনুষ্ঠানে নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী উপেন্দ্র নাথ বর্মন সহ আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দেয়া হয়।
অষ্টম অনুষ্ঠানের জায়গা নির্ধারণ, যুব ফোরাম গঠন, সপ্তম আয়োজনের হিসাব নিকাশসহ মুক্ত আলোচনা হয়েছে। শ্রী বসন্ত কুমার রায় নিবেদিত নাগেশ্বরী মহাযজ্ঞ অনুষ্ঠান উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিলীপ কুমার রায় ও রতন কুমার রায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























