নাগেশ্বরীতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অঅনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র সরকার ।
পড়ুন>>রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীবৃন্দ হিসেবে সম্মাননা গ্রহণ করেন, প্রধান শিক্ষক সামছুল আলম, সহকারী শিক্ষক,বকুল মিয়া,সহকারী শিক্ষক, ধীরেন্দ্রনাথ সরকার,সহকারী শিক্ষক, আব্দুল লতিফ খন্দকার,অফিস সহকারী আব্দুর রহমান, অফিস সহায়ক ফজল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী গুণীজনদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমাজের সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক কমিশনার জিয়াউর রহমান, নুরুজ্জামান সরকার সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























