ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় পিএফজি ও ওয়াইপিজি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার কাউনিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মী গ্রেফতার  তাড়াশে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ ফারহানকে মেসি বা ইয়ামালের সঙ্গে তুলনা নয়: জামাল ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন মরিসিও পচেত্তিনো দিশায় ৭৫ জন শাখা ব্যবস্থাপক নিয়োগ: বেতন ৫৬ হাজার ২৪০ টাকা কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১১ বছর বয়সী মেয়ে সুপ্তি খাতুন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। এতে সৈয়দপুর থেকে পাঁচ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পড়ুন>>ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন মরিসিও পচেত্তিনো

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আরিফুল ইসলাম তাঁর মেয়ে সুপ্তি আক্তারকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে উল্টো পথে মোড় অতিক্রম করছিল। একপর্যায়ে বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আরিফুল ইসলাম। গুরুতর আহত হয় তাঁর মেয়ে সুপ্তি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সুপ্তি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি বাসের সঙ্গে আটকে প্রায় ৫০০ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়। পরে রেলক্রসিংয়ের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বাসটি চলে যায়।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ওয়াপদা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানান।

অবরোধের কারণে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

পড়ুন>>ফারহানকে মেসি বা ইয়ামালের সঙ্গে তুলনা নয়: জামাল

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, চালকসহ বাসটিকে দশমাইল হাইওয়ে থানায় আটক করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের অবরোধ ও আন্দোলন অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি বাসের বেপরোয়া চলাচলের অভিযোগে প্রাণ হারালেন একজন ব্যবসায়ী, গুরুতর আহত হয়ে হাসপাতালে লড়ছে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে

আপডেট সময় : ১০:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬