নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নাগেশ্বরী এর আয়োজনে শনিবার ২রা মে ২০২৬ইং কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সাংসদ জনাব আনোয়ারুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভুমি বদরুজ্জামান রিশাদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, মুক্তি যোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। ৭ খেলায় অংশগ্রহণ করেন পৌরসভার কটি পরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সন্তোষপুর ইউপির গোপালপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ খেলায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট ১৫ টি স্কুল থেকে ১৫টি বালক দল ও ১৫টি বালিকা দল অংশগ্রহণ করবে। আগামী ৪ মে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply