ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

সহকারী শিক্ষক মোতালেব হোসেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

পড়ুন>>মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে?

ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী বাথরুম থেকে দৌড়ে বের হয়ে আসে। পরে বিদ্যালয়ের অফিসে থাকা এক শিক্ষিকাকে ঘটনাটি জানায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত এ নিয়ে দেনদরবার করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও কাজী মোশারফ হোসেনের বক্তব্য জানা যায়নি।

পড়ুন>>আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা

পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মধ্যরাতে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে। একই সময় ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক আব্দুল মোতালেবকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রী থানা হেফাজতে রয়েছে।

আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের

আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬