নওগাঁয় রাতের আধারে ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় রাতের আধারে ছিনতাই : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম

নওগাঁয় রাতের আধারে ছিনতাই

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
নওগাঁয় রাতের আধারে ছিনতাই
ছিনতাইকারীদের মারধরে আহত আব্দুল  ছালেক।

 

 

নওগাঁয় রাতের আধারে ছিনতাই

 

 

নওগাঁয়  রাতে মোটরসাইকেল আরোহীকে পথ আটকে মারধর হাসুয়া দিয়ে জখম ও  টাকাসহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

 

এসময় ছিনতাইকারীদের মারধরে মোঃ আব্দুল  ছালেক (৪০) নামে এক যুবক আহত হয়েছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

 

 

 

বৃহস্পতিবার  ১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় নওগাঁ পৌরসভার পার-নওগাঁ  নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।

 

 

ছিনতাইকারীদের কবলে পরা নওগাঁ সদরের পার-নওগাঁ (দক্ষিণ) পাড়া মহল্লার নওশেদ প্রামানিক এর ছেলে আব্দুল ছালেক জানান, ১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় আমি আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আমার নিজ মোটরসাইকেল যোগে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

পড়ুন>> সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ

 

পৌরসভার পার-নওগাঁ  নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব হইতে ওৎপেতে থাকা তিনজন অজ্ঞাত যুবক হাতে ধারালো হাসুয়াসহ আমার মোটরসাইকেলের সামনে আসিয়া দাঁড়াইয়া আমার পথ রোধ করে। আমাকে আটক করে এবং বলে যা আছে বের কর।আমি অস্বীকার করায় একজন এর হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা আঘাত করিলে আমি ডান হাত দ্বারা  প্রতিহত করায় আঘাতটি আমার ডান হাতে লাগিয়া কাটিয়া রক্তাক্ত জখম হয়।

 

 

ছিনতাইকারীরা আমার পরিহিত গেঞ্জি ধরে টানাটানি করে মোটরসাইকেল থেকে নামিয়ে তারা তিনজন মিলে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপ্যাথিকভাবে মারপিট করা শুরু করে ।

 

আরও পড়ুন>>জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আমার হাতে থাকা স্বর্ণালংকার, ঘড়ি, মূল্যবান জিনিসপত্র সহ নগদ ৩৫,১১৫ টাকা ও দুইটি দামি মোবাইল নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়। যা পথে সিসি ক্যামেরায় ধরা পড়ে।

 

 

এঘটনায় আমিসহ পরিবারের লোকজনের সহায়তায়  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

 

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!