নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন।

 

 

 

 

নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন

 

 

 

 

 

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্মসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান।

পড়ুন>> “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন

 

৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে এসময় অনুষ্টিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আবু মুছা মোঃ হামিদ, নাহিদ ইসলামসহ ৪নং ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।

 

 

 

এসময় বক্তারা বলেন, শিক্ষকতার পাশাপাশি কাজির কাজ করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের এবং বাল্য বিবাহর  সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!