ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী

দ্রুত সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে পাঠ্যবই

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৪০২ বার পড়া হয়েছে

দ্রুত সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে পাঠ্যবই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে পাঠ্যবই

দ্রুতই পাঠ্যবই সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। আর তা গণমাধ্যমকেও জানিয়ে দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনীগুলো অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে পাঠানো হবে।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হলে মন্ত্রণালয় জানায় যদি কোনও বিভ্রান্তি থাকে তাহলে তা সংশোধন করা হবে।

এদিকে মন্ত্রণালয়ের নির্দেশে এনসিটিবি বছরের প্রথম দিনই বিজ্ঞপ্তি দিয়ে পাঠ্যবইয়ের ভুল ও অসঙ্গতি তুলে ধরে সংশ্লিষ্ট সবার কাছে মতামত আহ্বান করে। এসব মতামত পাওয়ার পর এনসিটিবি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দ্রুতই তা সংশোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটিবি প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যে সকল বিষয় উঠে এসেছে তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

উল্লেখ, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা সকল শুভানুধ্যায়ীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনও পরামর্শ থাকলে তা অবহিত করতে অনুরোধ জানিয়েছিলাম। আপনারা আমাদের সে আহ্বানে ইতিবাচক মতামত দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের এই তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনীগুলো অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে প্রেরণ করা হবে। যারা আমাদের নানা তথ্য, উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রুত সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে পাঠ্যবই

আপডেট সময় : ১১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪