দৌলতপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের দুই ইউনিয়নে কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
দৌলতপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের দুই ইউনিয়নে কমিটি গঠন
দৌলতপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের দুই ইউনিয়নে কমিটি গঠন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের প্রাগপুর ও আদাবাড়িয়া ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রোববার ১১টায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। জিসপ যুগ্ম আহবায়ক ডাক্তার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক সাহাবুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম নেন্টু মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আতাউর রহমান । বক্তব্য রাখেন তহিদুল ইসলাম, সাহাবুল হক, তাজ মেম্বার, হাবিবুর রহমান, ফিরোজ খান।
পড়ুন>>বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জিসপ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। দুটি ইউনিয়নের সভাপতি সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সম্পাদকীয়তে প্রাগপুর ইউনিয়নের সভাপতি-মোহাম্মদ মিজানুর রহমান কেরু, সাধারণ সম্পাদক-আহসান হাবীব, আদাবাড়িয়া ইউনিয়নের-সভাপতি-মোঃ আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক-মোঃ মিরাজুল ইসলামসহ মোট ১০ জন নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া ১৯ দফা বাস্তবায়নের সুশৃংখল সমাজ গঠনের বিনির্মাণে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আগামীতে অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা জানান।

























