দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিস্কার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনকালিন সময়ে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে ৪ জন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে।
পড়ুন>>দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা করলো রোবট
রবিবার এই কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা পার্ট-১ পরীক্ষা চলাকালিন কেন্দ্রে কক্ষ পদিদর্শকের দায়িত্ব পালনকালিন সময়ে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ অভিযুক্ত এ ৪জন কক্ষ পরিদর্শককে বহিস্কারের নির্দেশ দেন।
দৌলতপুর গার্লস কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, নিষেধাজ্ঞা সত্বেও কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ অভিযুক্ত এই ৪জন শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদেরকে এবারের এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে কর্তব্য থেকে অব্যাহতি বা বহিস্কারের নির্দেশ দেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবাইদুল্লাহ জানান, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নিষেধাজ্ঞা থাকার পরও কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার করায় এই ৪জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Leave a Reply