দৈনিক অধিকারের বর্ষসেরা রিপোর্টার হলেন সোহেল রানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৈনিক অধিকারের বর্ষসেরা রিপোর্টার হলেন সোহেল রানা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি? অনুশীলনে তানজিদের ঘাড়ে অস্বস্তি, আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন

দৈনিক অধিকারের বর্ষসেরা রিপোর্টার হলেন সোহেল রানা

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
দৈনিক অধিকারের বর্ষসেরা রিপোর্টার হলেন সোহেল রানা

বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক অধিকার ও অধিকার ডট নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দিনটি উপলক্ষে একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনটিতে সারা বাংলাদেশ থেকে আগত শতাধিক সংবাদকর্মীর পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানে আটজন গণমাধ্যমকর্মীকে অধিকারের ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক হলেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজাউনুল হক রাজা।

আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বেলাল আহমেদ ভুঁইয়া অনিক, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পী সরদার এবং দৈনিক আমাদের সময় পত্রিকার হেড অব অনলাইন মঈন বকুল প্রমুখ।

উল্লেখ্য, আয়োজনটির সভাপতিত্ব করেছেন- দৈনিক অধিকারের সম্পাদক মো. তাজবীর হোসাইন।

এবারের অনুষ্ঠানে আটজন গণমাধ্যমকর্মীকে অধিকারের ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়।

এতে বিভিন্ন ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে সম্মাননা স্বারক পুরস্কার পেয়েছেন- গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আব্দুল মালেক, নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম শুভ, সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি সোহেল রানা, ময়মনসিংহের স্টাফ রিপোর্টার এস এম মিজানুর রহমান মজনু, রাঙ্গামাটির সিনিয়র স্টাফ রিপোর্টার মো. কামাল উদ্দিন।

এছাড়া ক্যাম্পাস প্রতিনিধিদের মধ্যে পুরস্কৃত করা হয়- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রিয়াজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আহমেদ ইউসুফ, ঢাকা কলেজ প্রতিনিধি মো. রাকিবুল হাসান তামিমকে।

এরপর সমাজের সুধীজনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর সকলকে পরিচয় পত্র প্রদান করা হয়। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার বিতরণের মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!