দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী আওয়ামী লীগ - মুরাদ হাসান এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী আওয়ামী লীগ - মুরাদ হাসান এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস

দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী আওয়ামী লীগ – মুরাদ হাসান এমপি

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী আওয়ামী লীগ - মুরাদ হাসান এমপি

দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী আওয়ামী লীগ – মুরাদ হাসান এমপি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশের উন্নয়ন সংগ্রাম ও জনগণের সেবায় আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের বঙ্গবন্ধু মুজিবুর রহমান এর আর্দশের কর্মীরাই সব সময় অতন্ত্র প্রহরীর ন্যায় মানুষের পাশে থাকে। আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ।

বিএনপি যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, শেখ হাসিনা সরকার তা দৃশ্যামান বাস্তবায়ন করে দেখিয়েছে। দেশনেত্রী বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফলতা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে।

এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহব্বান জানান তিনি।

শনিবার (৮ জুলাই) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঘোড়ার মোড় এলাকায় স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধু কণ্যা সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ শিরোনামে বিভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে ডা: মুরাদ হাসান এমপি এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আতাব আলী সরকার সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন, এ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল রতন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফ প্রমুখ।

এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!