ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে চাকরির সুযোগ: ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা মাধবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল আজ বসছে ইসির আন্তমন্ত্রণালয় বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন নগদ লিমিটেডে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ফিলিস্তিনিদের সহায়তায় ৩০ লাখ ডলার অনুদান দিলেন ম্যাকলমোর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ: আবেদন শুরু

দেশীয় অস্ত্র নিয়ে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

দেশীয় অস্ত্র নিয়ে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় অস্ত্র নিয়ে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির কাঁচা গম ও আম গাছ কাটাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরনগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝিতে এ ঘটনার সূত্রপাত হয়। বিকাল ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পড়ুন>> নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

জানা গেছে, জমির কাঁচা গম ও আম গাছ কাটাকে কেন্দ্র করে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ভারতীয়রা পাথর নিক্ষেপ ও হাঁসুয়া ছুড়ে মারে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে দুদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে ফারুক, কালিগঞ্জ নামটলার সাদিকুল ইসলামের ছেলে মেসবাউল হক মেসবাহ, বিশ্বনাথপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রনি ও কালিগঞ্জ সরদার টোলার নাজিরের ছেলে সুজন। আহত অন্যজনের নাম জানা যায়নি।

বিনোদপুর ইউপি সদস্য মো.বাদশা বলেন, সীমান্তের জমিতে কাঁচা গম কাটা ও পরে আমা গাছ কাটার ঘটনা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয়রা বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয়পক্ষের মানুষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন।

সীমান্তে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশীয় অস্ত্র নিয়ে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫