নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ'র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ'র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ'র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

 

 

নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

 

 

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ।

বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

পড়ুন>> স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়

 

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল হোসেন সৃষ্টি নিউজকে বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোন বেড়া নেই।

আজ সকালে হঠাৎ করে বিএসএফ’র একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোন স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। বিজিপির বাধার মুখে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুদেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহবান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!