দেবীগঞ্জে ঈদের দিনে পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকা খুন
- আপডেট সময় : ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
দেবীগঞ্জে ঈদের দিনে পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকা খুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বামীসহ পরিবারের লোকজন সবাই ঈদের নামাজে গেলে ফাঁকা বাড়িতে পরকীয়া প্রেমিকের হাতে শাহনাজ পারভীন নামে এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে।
উপজেলার বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহনাজের স্বামী মজিদ দীর্ঘদিন ধরে গার্মেন্টসসহ বিভিন্নস্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতো। দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। এক সময় কোনো এক কারণে তাদের পরকীয়া প্রেম ভেঙে যায়।
বৃহস্পতিবার সকালে তার স্বামীসহ পরিবারের লোকজন ঈদের নামাজে গেলে পরকীয়া প্রেমিক রাজু শাহনাজের ঘরে ঢুকে ছুরি নিয়ে তার ওপর আক্রমণ করে এবং গলা কেটে তাকে হত্যা করেস।
এ সময় শাহনাজের মেয়ে মাইশা আক্তার চিৎকার করলে পালিয়ে যান রাজু। প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত গৃহবধূর মেয়ে মাইশা আক্তার বলেন, মাকে ছুরি দিয়ে মারে। আমি চিল্লাচিল্লি করলে দৌড়ে পালিয়ে যায় রাজু।
গৃহবধূর স্বামী আব্দুল মজিদ বলেন, রাজুর সঙ্গে আমার স্ত্রী মোবাইলে কথা বলত। চলেও গেছিল তার সঙ্গে। তাকে একটি মোবাইল ফোনও দিয়েছিল সে। পরে আমার নামে মামলা করে। আমি সন্তানদের দিকে চেয়ে তাকে নিয়ে ঢাকায় চলে যাই। রাজু দীর্ঘদিন ধরেই আমাকে হুমকি দিয়ে আসছিল যে, আমাকে শাহনাজের সঙ্গে সংসার করতে দেবে না।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পলাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।


























