ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

দেড়শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

দেড়শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড়শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলা

দেড়শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলা
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চমী তিথিতে স্বরস্বতী পূঁজা উপলক্ষ্যে দেড়শ বছরের ঐতিহ্য নিয়ে ৩দিন ব্যাপী দই মেলা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামি-দামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা চলবে বুধবার পর্যন্ত।

মেলাকে ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. গোপাল চন্দ্র ঘোষ জানান, প্রায় দেড়শ বছর আগে তাড়াশের তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায়বাহাদুর রশিক রায় মন্দিরের মাঠে প্রথম দই মেলার প্রচলন করেছিলেন বলে আমরা জেনেছি। আর তখন থেকেই প্রতিবছর এ মেলা হয়ে আসছে।

পড়ুন>> নাগেশ্বরীতে গাঁজাসহ আটক ১জন

সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ও তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, আমরা শুনেছি জমিদার রাজা রায়বাহাদুর নিজেও দই খুব পছন্দ করতেন। তাই এ দিনে জমিদার বাড়ীতে আসা অতিথিদের আপ্যায়নে দই পরিবেশন করতেন।

আর সে থেকেই জমিদার বাড়ীর সম্মুখের শিবরায় মন্দিরের মাঠে স্বরস্বতী পুঁজা উপলক্ষে তিনি ৩ দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু করেন। যা আজও চলছে। এ দিকে দইয়ের মেলায় আসা এ অঞ্চলের দইয়ের স্বাদের কারনে নামেরও ভিন্নতা রয়েছে।

যেমন- ক্ষীরসা দই, শাহী দই, চান্দাইকোনার দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই,ডায়েবেটিক দই, শ্রীপুরী দই, এ রকম হরেক নামে ও দামের হেরফেরে মেলায় শত শত মণ দই বিক্রি হয়।

পড়ুন>>ইউএনও অফিসের সামনে থেকে হাতুড়ি দিয়ে বাক্স ভেঙে দরপত্র নিয়ে গেছে আসামিরা

দই ক্রেতা মহাদেব বলেন, বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, ঘুড়কা, নাটোর জেলার গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, পাবনা জেলার চাটমোহর, হান্ডিয়ালের দই এবং তাড়াশের দই প্রচুর বেচা-কেনা হয়।

মেলায় দই বিক্রি করতে আসা বলরাম ঘোষ, সুকুমার ঘোঘ, দেবেন ঘোষসহ একাধিক ঘোষের সাথে কথা বলে জানা যায়, সাস্প্রতিক সময়ে দুধের দাম, জ্বালানী, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বৃদ্ধি পেয়ে প্রতি কেজি দই ১৮০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মেলা ৩দিন ব্যাপী হওয়ায় এবং দইয়ের ব্যাপক চাহিদা থাকায় সকল ঘোষের দই বিক্রি হয়ে যায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেড়শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলা

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫