দেওয়ানগঞ্জে শতাধিক লোকসহ সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ৪ শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেওয়ানগঞ্জে শতাধিক লোকসহ সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ৪ শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শতাধিক লোকসহ সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ৪ শিশু

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬
ছবি নেট

 

 

 

 

 

দেওয়ানগঞ্জে শতাধিক লোকসহ সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ৪ শিশু

 

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

নিহতরা হলেন, ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

পড়ুন>> ঈদের ১ম দিনই পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসা মানুষের ঢল

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত ভাসমান সেতুতে ভিড় করেন শতাধিক মানুষ। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক ও হুড়োহুড়ি।

 

 

 

অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন>> সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলেন জিয়া সংসদ নওগাঁ জেলা শাখা

 

 

এদিকে আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শান্তি নামে এক শিশু।

 

 

 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, “এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

 

 

ঈদের আনন্দঘন মুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!