দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টায় বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী গণিত (১০৯) কোর্সের পরীক্ষা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) (১৩৪) বিষয়ের পরীক্ষা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬) বিষয়ের পরীক্ষা ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ অক্টোবর এবং রসায়ন (তত্ত্বীয়) (১৩৭) বিষয়ের পরীক্ষা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!