দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

 

 

দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সুমন সভাপতি, সোহেল সম্পাদক

 

 

ফেনীর ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ (১০ জুন) বুধবার বিকাল ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সংগ্রামের দাগনভূঞা সংবাদদাতা এম এ তাহেরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো:ইয়াসীন সুমন।সভার প্রথম অধিবেশনে ক্লাবের বিবাদমান দু’টি গ্রুপ একসাথ হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়।উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে দু’টি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি করারও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

পড়ুন>>কাউনিয়ায় সোনালী ব্যাংকের নীচ থেকে বাইসাইকেল চুরি!

দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ সালের কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পরে সদস্যবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উপস্থিত ভোটাভুটিতে কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

ভোটাভুটিতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো:ইয়াসীন সুমন সভাপতি এবং দৈনিক আমার ফেনী প্রতিনিধি এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পড়ুন>>কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

 

অপরাপর সদস্যরা হলেন সহ সভাপতি মিজানুর রহমান ( নয়াদিগন্ত), সহ সভাপতি আলমগীর ননী( নিউ এইজ), সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন( দৈনিক ফেনী), সহ সাধারণ সম্পাদক এটিএম আজহারুল হক(দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস (আমারদেশ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন( জনকণ্ঠ),প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আরাফাত ভূঞা( ইত্তেফাক ডিজিটাল),প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম ( বাংলাদেশ সমাচার),তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন( দ্য সান), আপ্যায়ন সম্পাদক ফেরদৌস মাহমুদ হিরণ (কালবেলা), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইদ্রিস রিয়াদ( ফেনীর তালাশ), কার্যনির্বাহী সদস্যরা হলেন এম এ তাহের( সংগ্রাম), এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা), আবু তাহের আজাদ( যুগান্তর), নুরুল আলম খান( মানবজমিন),

পড়ুন>>দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন

ইমাম হাছান কচি( সমকাল), এম এ কুদ্দুস( ফেনী সংবাদ), বজলুর রহিম ভূঞা সুমন( আলোকিত সময়), ইয়াছিন করিম রনি( দ্য নিউ নেশন), কাজী ইফতেখারুল আলম( আমাদের সময়), মো:ইউসুফ (সবুজ বাংলা),নিমাই চন্দ্র মজুমদার (খোলা কাগজ), দেওয়ান মো: ইকবাল (নয়াদিগন্ত ডিজিটাল), শাখাওয়াত হোসেন টিপু (গণমুক্তি), মোজাম্মেল হক ওরফে সুমন পাটোয়ারী (খবরপত্র) ও তবারক হোসেন( ভোরের ডাক)।

 

 

সাধারণ সদস্যরা হলেন নাছির উদ্দীন আজাদ (অজেয় বাংলা), আবুল হাসনাত তুহিন (বাংলাদেশের আলো), শহীদুল ইসলাম তোতা (জনপ্রিয়), মো: হোসেন (ফেনীর ডাক), ফখরুল ইসলাম (গ্রীন টিভি), রহিম উল্যাহ বাবুল (ফেনী বার্তা), ইমাম হোসেন খাঁন( সংবাদ সারাবেলা), মোজাম্মেল হক হাছান( গণকন্ঠ ডিজিটাল), জিয়া উদ্দিন (প্রতিদিনের কাগজ) ও পাভেল রহমান ( নোয়াখালী ওয়েব)।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!