দখলদার ইসরাইলের বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
দখলদার ইসরাইলের বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দখলদার ইসরাইলের হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ই মার্চ নাগেশ্বরী কলেজ মোড় হইতে জামায়াতে ইসলামী নাগেশ্বরীর নেতৃত্বে বিকেল পাঁচ ঘটিকার সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় হইতে বাসস্ট্যান্ড হয়ে বলদিটারি মোর থেকে পুনরায় কলেজ মোড় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে।
পড়ুন>> রাণীশংকৈলে জবাইকৃত গাভীন গরুর মাংস এতিম খানায় বিলিয়ে দিলেন ইউএনও
পরে কলেজ মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যেলাল হোসেন সহ বিভিন্ন স্তরের তৌহিদী মুসলিম জনতা।
মাওলানা শহিদুল ইসলাম বলেন অবিলম্বে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে হবে, সরকারি নির্দেশনায় ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে, এছাড়াও মুসলমানদের উপরে যুদ্ধ ঘোষণা করলে সকল মুসলমানদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে করার জন্য আহ্বান জানাই।


























