রাণীশংকৈলে জবাইকৃত গাভীন গরুর মাংস এতিম খানায় বিলিয়ে দিলেন ইউএনও
- আপডেট সময় : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে জবাইকৃত গাভীন গরুর মাংস এতিম খানায় বিলিয়ে দিলেন ইউএনও
রাণীশংকৈলে জবাইকৃত গাভীন গরুর মাংস এতিম খানায় বিলিয়ে দিলেন ইউএনও।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (৭এপ্রিল) সকালে জবাইকরা গাভীন গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে মো. ফরিদ নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সেই জব্দকৃত মাংস উপজেলার ৪ টি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। জানা গেছে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় মাংস ব্যবসায়ী ফরিদ একটি গাভিন গরু জবাই করেন।
জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
পড়ুন>>বাংলাদেশকে উপেক্ষা না করার বাস্তবতা যেভাবে বুঝবে ভারত!
ইউএনও বলেন, গাভিন গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে উক্ত কসাইকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৫০ কেজি মাংস স্থানীয় ৪ টি এতিম খানায় বিতরণ করে দেয়া হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























