তাহিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে মাধ্যমিক স্তরের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ সেমিনারে তাহিরপুরে মাধ্যমিক স্তরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও পিটিএ কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অংশ গ্রহণ করেন।
২৯ মে সোমবার দিনব্যাপী সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইডিপি এর অর্থিক সহায়তায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও সুপ্রভাত চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বালিজুরি এইচএউলুম আলিম মাদ্রাসা সভাপতি আতাউর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়াও এসময় আইডিয়াল মিশন একাডেমির সভাপতি কামরুল ইসলাম, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা অধ্যক্ষ মুহিব্বুর রহমান, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

























