ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেসুসের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক ওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৮৯৪৭ বার পড়া হয়েছে

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আসবাবপত্র।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সুজন মালের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬