ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

তাড়াশে রোকেয়া দিবস পালিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

তাড়াশে রোকেয়া দিবস পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে রোকেয়া দিবস পালিত

তাড়াশে রোকেয়া দিবস পালিত “নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>> তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জয়িতা রুনা খাতুন প্রমূখ।

সভাপতির বক্তব্যে সুইচিং মং মারমা বলেন, বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে আত্মোন্নয়নে ব্রতী হতে হবে। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।

পড়ুন>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

সে সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে ভরা। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে মোমেনা পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী রুনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু তাছলিমা খাতুন ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীর স্বীকৃতি স্বরূপ সেলিনা বেগমকে সন্মাননা সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে রোকেয়া দিবস পালিত

আপডেট সময় : ০২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪