ডোমার রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমার রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

ডোমার রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
ডোমার রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমার রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

নীলফামারীর ডোমার রেল স্টেশনের যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম।

শনিবার ২৭ মে সকাল ৬টা ১০ মিনিটে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেল স্টেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, মৃত তাহেরুল ইসলাম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী তার গ্রামের বাড়ি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গনিরস্কুল এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

পরিবারের লোকজন জানান, শুক্রবার ব্যবসায়ীক কাজে তিনি বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সাথে শুক্রবার রাতে কথা হয়।

 

এরপর শনিবার সকাল ৬ টার দিকে রেলস্টেশন থেকে মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলস্টেশনে ছুটে আসি। তারা আরও বলেন মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ডের সমস্যায় ভুগছিলেন।

এবিষয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এক ব্যক্তি রেলস্টেশনের টয়লেটের ভিতরে পড়ে ছিলেন।

সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন এসে টয়লেটের দরজা কেটে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেন। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে। জানা গেছে, তিনি পেশায় একজন কাচাঁমাল ব্যবসায়ী।

এবিষয়ে সৈয়দপুর জিআরপি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কারো কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!