ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল

ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

“প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা চত্তর মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় ভার্চ্যুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে এই মেলার শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এদেশে একটা মানুষও এখন না খেয়ে থাকে না।’

আলোচনা সভা শেষে তিনি প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পশু-পাখি ও গো-খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

উক্ত সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন খামারীদের মোট ৩৬টি স্টল মেলায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!