ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা প্রথমবারের মতো সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

ডোমারে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৩ ইং উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে অবহিতকরণ পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, স্বাস্থ্য কমপ্লেক্সে এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং এর লক্ষমাত্রা ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫ হাজার ২শত ৪ জন, এইসব শিশুদের নীল রঙের ক্যাপসুল।

১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৮শত ৭ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

মোট কেন্দ্রের সংখ্যা স্থায়ী কেন্দ্র ১টি এবং সাব-ব্লক ২শত ৪০টি, মোট কর্মীর সংখ্যা ৪শত ৮২ জন, সুপারভাইজার ৯০ জন, প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ৩০ জন এবং ২য় সারির ৬ জন সুপারভাইজার পরিদর্শনে থাকবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩