ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ‍্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ‍্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ‍্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্যে দিয়ে রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ইং উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত মোঃ সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ‍্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪