নীলফামারীর ডোমারের সোনারায় হাটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডি এফ) রংপুর অঞ্চলের আর্থিক সহায়তায় নব নির্মিত হাট সেড মার্কেটের শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ জুলাই সকাল ১১টায় সোনারায় ইউনিয়ন পরিষদ হলরুমে এসডি এফ এর জেলা ব্যবস্থাপক কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাট সেডের মোড়ক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম।
ডোমার ক্লাস্টার অফিসার মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ০৯ নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিরোজ চৌধুরী, এসডিএফ এর জেলা কর্মকর্তা সাজিয়া আহসান খান, ইঞ্জিনিয়ার আহসান হাবিব, এমদাদুল হক সিএফ, কারিমা বেগম সভাপতি RCCS, ও রিপা খাতুন সেক্রেটারি RDCS প্রমুখ।
স্বাগতিক বক্তব্যে বক্তারা বলেন, বাজারের এই হাট সেডটি নির্মানের কারনে সবজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের কষ্ট, দুর্দশা নিরসন করার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply