ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাক্তার-প্রকৌশলী থেকে পিএইচডি ৩০ ধরনের ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকতায় ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক

ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথরসহ একটি বি আর টিসির ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে মামলা করা হলেও পাথর উত্তোলন, মজুত ও পরিবহনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগে উঠে আসা কথিত মূল হোতা মো. জাহাঙ্গীর আলম খানের নাম আসামির তালিকায় নেই। এতে অবৈধ পাথর বাণিজ্যের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

পড়ুন>>সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২৪ অক্টোবর) শনিবার রাতে ডিমলা উপজেলা হাসপাতাল মোড় এলাকায় তিস্তা নদী থেকে উত্তোলিত পাথর পরিবহনের সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পরে ডিমলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে। বিআর টিসি ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯০৯৪। ট্রাক থেকে ৪১০ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক মো. অহেদুল হককে (৫৭) আটক করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকার মৃত চাঁদ মামুদের ছেলে।

পড়ুন>>উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব

স্থানীয়দের অভিযোগ, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের মৃত মোশারফ খাঁর ছেলে মো. জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন, মজুত ও দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করে আসছে।

এ ঘটনায় ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক বাদী হয়ে ২৫ অক্টোবর রাতে থানায় মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।মামলা নং- ২৮। আটক ট্রাকচালক অহেদুল হককে আদালতে পাঠানো হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক

আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬