ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তবর্তী নাগর নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কানধাল এলাকার নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রকি হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পড়ুন>>দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নামে রকি। গোসলের একপর্যায়ে হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বন্ধুরা। পরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর নদী থেকে রকিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

অল্প বয়সে রকির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় শীতলপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পড়ুন>>মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬