ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র সরবাহের আগেই ঠিকাদারের বিল উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র সরবাহের আগেই ঠিকাদারের বিল উত্তোলন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র সরবাহের আগেই ঠিকাদারের বিল উত্তোলন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র সরবাহের আগেই ঠিকাদারের বিল উত্তোলন

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ:বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরে  সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানুফ্যাকচারিং সাপ্লায়িং অফ ফার্নিচার নামে একটি কাজের অনুমোদন হয় । মেসার্স সাদমান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নেয়। তবে বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানটি কোনো ধরনের আসবাবপত্র না পেলেও কাজটি সম্পন্ন করা বাবদ বিল উত্তোলন করেছে ঠিকাদার।কাগজপত্র যাচাই ও কাজ সম্পন্ন হয়েছে কিনা তা না দেখেই  কাজটি সম্পন্ন করা বাবদ বিল বুঝিয়ে দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও ইইডি সূত্রে জানাগেছে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভবনটির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।

২০১৮-১৯ অর্থবছরে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ভবন নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ১৫ জানুয়ারি নতুন ভবনে আসবাব সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রাক্কলিত খরচ ধরা হয়েছিল ১২ লাখ ৩৬ হাজার ১২৬ টাকা। ঠিকাদার সেই মূল্যের ৩৬ দশমিক ৭৫ শতাংশ কম দর দেন। ফলে কাজ বাস্তবায়নে অনুমোদিত মূল্য দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৮৩৯ টাকা। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেন ইইডি পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল।

২৮ আগস্ট রবিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঝকঝকে তিনতলা ভবন। উদ্বোধনের প্রায় দুই বছর পার হলেও সেখানে বসার নতুন বেঞ্চ পায়নি শিক্ষার্থীরা। পুরোনো বেঞ্চ দিয়ে ভবনের নিচতলার কয়েকটি কক্ষে শ্রেণিকার্যক্রম চলছে। বাকি কক্ষগুলো ফাঁকা পড়ে আছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্র-শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান-ই-হাবিব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়ে কোনো আসবাবই সরবরাহ করেনি। ঠিকাদারি কাজের বিল উত্তোলন করতে হলে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন লাগে। সেই প্রত্যয়ন ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কীভাবে বিল পেল, তিনি বুঝতে পারছেন না। আসবাব সরবরাহ না করলেও সাদমান এন্টারপ্রাইজের নামে ২০২১ সালের ২০ জুন ৫ লাখ ৪৭ হাজার ২৬০ টাকার বিল ছাড় করেছে ইইডি। বিষয়টি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো.আমানুল্লাহ নিশ্চিত করেছেন।

ইইডি ঠাকুরগাঁও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, মেসার্স সাদমান এন্টারপ্রাইজ হরিপুর উপজেলার একটি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করছেন। ঐ কাজের বিপরীতে তাঁর প্রায় ১৪ লাখ টাকা জামানত রয়েছে। এ ছাড়া গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাব সরবরাহ কাজের বিপরীতে প্রায় পৌনে দুই লাখ টাকা জামানত রয়েছে। তাই ঠিকাদারের অনুরোধে বিলটি ছাড় করা হয়েছে। এ মাসের মধ্যেই বিদ্যালয়ে আসবাব সরবরাহ নিশ্চিত করা হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী ইকবাল বলেন, বিলটি তৎকালীন নির্বাহী প্রকৌশলীর সময় ছাড় করা হয়েছে। জুন সমাপনীর সময় কাজের চাপের কারণে হয়তো তিনি সেটি খেয়াল করেননি। এ মাসের মধ্যে সে প্রতিষ্ঠানে আসবাব সরবরাহ করা হবে।

মেসার্স সাদমান এন্টারপ্রাইজ মালিক মোঃ রাসেদ বলেন, ইইডিতে বিভিন্ন কাজের বিপরীতে ২০ থেকে ২২ লাখ টাকা পাওনা রয়েছে। তাই অগ্রিম বিল পেতে অনুরোধ করেছিলাম। প্রকৌশল বিভাগও সেই অনুরোধে সাড়া দিয়েছে। ঠিকাদারকে বিল ছাড়ের সময় ঠাকুরগাঁও জেলার দায়িত্বে ছিলেন ইইডি পঞ্চগড়ের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল। তিনি বলেন, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। আসবাব সরবরাহের আগে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছিল কি-না এত দিন পর তা কাগজপত্র যাচাই না করে বলা ঠিক হবে না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!