ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে তার সমর্থন নেতানিয়াহুকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেছে।

নির্বাচনের আগে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এটি কেবল তার সমর্থনের কারণেই সম্ভব হয়েছে, যিনি সবসময় মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভালো চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য দেশের অভ্যন্তরীণ নির্বাচনে প্রকাশ্যে কোনো পক্ষকে সমর্থন দেওয়ার রীতি থেকে বিরত থাকার নীতি গ্রহণ করেছেন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। প্রাপ্ত ফলাফলে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এছাড়া আরব লিস্ট ১৬টি আসনে জয় পেয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গতকাল মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল বা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এ অবস্থায় ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা অভাবনীয় ফলাফল অর্জন করেছে। প্রধান রাজনৈতিক জোটগুলো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, আরবদের সমর্থন নিয়ে কোনো সরকার পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। সরকার গড়ার মতো আসন না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু।

জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হয়ে নেতানিয়াহু জানান, সরকার গঠনের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা আগাম হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি ভোটের আনুষ্ঠানিক ও প্রকৃত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে লিকুদ পার্টি এই নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যদিও একক দল হিসেবে জয়ের ক্ষেত্রে এগিয়ে আছে লিকুদ পার্টি। ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী।

ইসরায়েলের প্রধান দুই রাজনৈতিক জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক দর-কষাকষির আশঙ্কা দেখা দিয়েছে। এখন সরকার গঠনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে আলোচনা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের এই রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে নানা সমীকরণ তৈরি হচ্ছে। ইরানে ধাক্কা খেল যুক্তরাষ্ট্র, যুদ্ধের নাটকীয় মোড়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬