ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, বেতন ৮৩ হাজার আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতীর পানবর ইসলামিয়া মাদ্রাসার ক্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিলের দাবি

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীর পানবর ইসলামিয়া মাদ্রাসার ক্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিলের দাবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীর পানবর ইসলামিয়া মাদ্রাসার ক্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিলের দাবি।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অনেক নিয়মিত ছাত্রীর অভিভাবককে ভোটার না করা, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

ক্রুটিপূর্ণ ওই ভোটার তালিকায় ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধের অবেদন জানিয়ে ১৮ ডিসেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মো: আনোয়ার হোসেন।

আবেদনে আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, আমি আনোয়ার হোসেন সহ আরো বেশ কয়েকজন উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী। কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসার সভাপতি ও সুপার পরষ্পর যোগসাজসে প্রতি শ্রেণিতে অনেক অভিভাবককে ভোটার তালিকাভুক্ত করেননি।

আমাদের পর্যবেক্ষণে কমপক্ষে প্রায় ২০ জন ছাত্র-ছাত্রীর অভিভাবককে ভোটার করা হয়নি। মাদ্রাসার অভিভাবক সদস্য পদের নির্বাচনে ভোটে কারচুপির মাধ্যমে নির্বাচিত করার জন্য সভাপতি ও সুপার ষড়যন্ত্রমূলভাবে ক্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করেছেন।

তারা ওই মাদ্রাসার অভিভাবক সদস্য পদে চলমান ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ক্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনপূর্বক পুনরায় স্বচ্ছতার সাথে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচন করার জোর দাবি জানান।

গত ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার নির্বাচনের তারিখ ধার্য্য দেখিয়ে গোপনে সিলেকশনের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন দেখানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে এলাকাবাসী ও অভিভাবকগণ নির্বাচনের দিন তারিখ জানতেন না। ওই মাদ্রাসার অভিভাবকগণ পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, বিষয়টি আগামী ২৪/১২/২০২৩ ইং তারিখে সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে।

পড়ুন>>ঝিনাইগাতীতে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীর পানবর ইসলামিয়া মাদ্রাসার ক্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিলের দাবি

আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩