জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক
- আপডেট সময় : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৪৫ বছর বয়সী বাবুল মিয়া। এলাকাবাসীর অভিযোগ, ওই নারীর সঙ্গে বাবুল মিয়ার পরকীয়া সম্পর্ক রয়েছে। চার সন্তানের জনক বাবুল মিয়া শুক্রবার রাত ১০টার দিকে গোপনে প্রেমিকার বাড়িতে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন এবং তাকে হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাবুল মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের তালিকাভুক্ত কোনো নেতা নন, তবে নির্বাচনের সময় তিনি সমর্থক হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে তাকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























