জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের প্রাণহানি
- আপডেট সময় : ০৮:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের প্রাণহানি
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় ১৪ বছর বয়সী কিশোর রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা লাকি আক্তার (৪০) এবং দাদি বুলি বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাজু ও লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত বুলি বেগম বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাজু ওই এলাকার আবদুর রশিদের ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পড়ুন>>জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরতির পর শ্রেণিকক্ষে ফেরার সময় ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পড়ুন>>ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি
মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















