জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন মা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন মা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন মা

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন মা

নীলফামারীর জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন প্রসূতি মা ।

ঘটনাটি শনিবার বিকালে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর সাড়ে বারোটার দিকে। হাসপাতালের প্যাথলজিক্যাল টয়লেটের ভিতরে একটি নবজাতক ছেলে শিশু রেখে প্রসূতি মা উধাও হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাউর রহমান জানান, হাসপাতালে আসা রোগীদের শোরগোল শুনে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে শিশুটির ওয়ারিশ পাওয়া না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পরে বিভিন্ন সূত্রে জানা যায় ১৪ বছরের এক কিশোরী পেটের বেদনা নিয়ে বেলা সাড়ে এগারোটায় জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

প্যাথলজিক্যাল টয়লেটের ভিতরে গিয়ে সন্তান প্রসব করে। পরে শিশুটিকে সেখানে রেখে উধাও হয় মা । তার গ্রামের বাড়ী উপজেলার কৈমারী ইউনিয়নের কুটিপাড়া এলাকায়।

পড়ুন>>নীলফামারীতে শ্বশুর, শাশুড়ি, স্বামী ও জা কর্তৃক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর বলেন, মেয়েটি হাসপাতালে ‘ভর্তির কিছুক্ষণ পরই টয়লেটে সন্তান প্রসব করে পালিয়ে যান মা।

বর্তমানে নবজাতক ছেলে শিশুটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

One response to “জলঢাকায় নবজাতক শিশুকে টয়লেটে রেখে পালিয়ে গেলেন মা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!