ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • আপডেট সময় : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের  সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ও অনিবন্ধিত ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ ও আমরণ

 অবৈধ ও অনিবন্ধিত ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ ও আমরণ অনশনের হুশিয়ারী দাবী  গ্রাহকদের।

আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ, আমরণ অনশনের হুশিয়ারী

অবৈধ ও অনিবন্ধিত ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় থাকা ৩৫ হাজার গ্রাহকের আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় ৭ দিনের আল্টিমেটাম দেন প্রতারণার শিকার কয়েক হাজার গ্রাহক ও এনজিও কর্মীরা৷ দাবি আদায় না হলে আমরণ অনশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অচল করে দেয়ার হুশিয়ারী দেন তারা।

সোমবার (০৮ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

পরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা প্রতারক চক্রের সকল সদস্যকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ প্রত্যাহার করেন ভুক্তভোগী গ্রাহকরা।

মধুমতি এনজিওর শাখা ব্যবস্থাপক ফয়সাল আজম জানান, মধুমতি গ্রুপের এমডি মাসুদ রানা গত বছরের নভ্ম্বের মাসের ১৭ তারিখ গোমস্তাপুরে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।

এরপর থেকেই তার আপন ভাই ফারুক আহমেদসহ পরিবারের সদস্যরা গ্রাহকের টাকা নিয়ে আত্বগোপনে রয়েছে।

এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এরপরেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। তাই গ্রেপ্তারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া মধুমতি এনজিও’র শিবগঞ্জ উপজেলার একটি শাখার কর্মচারী তারেক আহমেদ বলেন, আমি মধুমতির অফিসে মাঠকর্মী হিসেবে কাজ করতাম। সেখান থেকে পাওয়া বেতনের টাকাগুলো উঠাতাম না।

পরিবারের ছেলেমেয়েকে লেখাপড়ার খরচ জোগাতে ও সংসারে কাজে লাগাতে টাকাগুলো জমা রেখেছিলাম। জমা হয়ে মোট ১ লাখ ৩০ হাজার টাকা হয়েছিল। শত কষ্টের মধ্যেও টাকা উত্তোলন করিনি। কিন্তু সেই টাকাও এখন পাচ্ছি না।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর গ্রামের জহুরুল ইসলাম জানান,পাঁচটি মামলা হলেও আসামীদের আটক করছে না পুলিশ।

হাজার হাজার গ্রাহক শত কোটি টাকা নিয়ে পালিয়েছে প্রতারক চক্র পরিবার।

অসহায় দিন যাপন করছে এসব ভুক্তভোগী গ্রাহকরা। কিন্তু প্রশাসনের ভূমিকা এখানে নিরব। আসামী আটক বা গ্রাহকদের আমানত ফেরতের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

জেলা পুলিশ ও জেলা প্রশাসন ব্যবস্থা নেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তা না বাস্তবায়ন করলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এমনকি আমরণ অনশনসহ পুরো জেলাকে অচল করে দেয়া হবে।

সদর উপজেলার কালিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাইমুল হক বলেন, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা জেলাজুড়ে ৪৬টি শাখায় অবৈধ ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাধারণ জনগণকে এক লাখ টাকা জমা রাখলে মাসে ১২০০ টাকা লাভ দেয়া হবে এবং জমাকৃত টাকা চাওয়া মাত্র ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে মধুমতি৷ এভাবে জেলার পাঁচ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করে।

আজকাল করে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন কৌশলে সময় পার করে এবং টাকা না দিতে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা স্বেচ্ছায় অস্ত্রসহ আটকের নাটক করে।

পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব মামলার আসামীদেরকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি বলেন, আমরা খুব শীগ্রই মামলার আসামীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এমন আশ্বাসে সড়ক থেকে সরে যান ভুক্তভোগীরা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় ভুক্তভোগী গ্রাহকরা।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উঁরাও ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম বলেন,এবিষয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আদালত এনিয়ে সিধান্ত নিবে।

আদালত এ সংক্রান্ত কোন নির্দেশনা দিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩