চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায়
- আপডেট সময় : ০৭:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৬৫) নামে এক প্রবীণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি। পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। শ্রবণপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হুইসেল বা আগমনের শব্দ তিনি শুনতে পাননি। ফলে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার খণ্ডিত মরদেহ উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। বিষয়টি তৎক্ষণাৎ রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























