গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ: নাফ নদে যুদ্ধজাহাজ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ: নাফ নদে যুদ্ধজাহাজ  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে বন্ধ স্কুল 

গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ: নাফ নদে যুদ্ধজাহাজ 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ: নাফ নদে যুদ্ধজাহাজ 

গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ: নাফ নদে যুদ্ধজাহাজ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড গোলাগুলির শব্দে কাঁপছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা। এর মধ্যে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখায় সীমান্ত পারের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারে ভেতরে বিরতিহীনভাবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। থেমে থেমে চলছে গোলাগুলি।

তীব্র গোলাগুলির বিকট শব্দে আতঙ্ক চড়িয়ে পড়েছে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষদের মধ্যে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে শাহপরীর দ্বীপের অপরদিকে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ আসে। তারপর শুরু হয় প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলি।

প্রথমে রাত ৯টার দিকে ওপার থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ আসতে শুরু করে। টানা কয়েকঘণ্টা ধরে তা চলে। এরপর কিছুটা থেমে থেমে রাতভরই গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এরপর ভোর চারটার দিকে শুরু হয় টানা বিস্ফোরণ ও গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এপারের বাসিন্দাদের।

এদিন সকালেও মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গেছে। অবস্থান ছিলো, টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে। যুদ্ধজাহাজটি থেকে এদিনও মিয়ানমারের স্থলভাগে ভারী গোলা বর্ষণ করা হয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদের ৫৪ কিলোমিটার পর্যন্ত বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বাড়িয়েছে।

গৃহযুদ্ধে জেরবার অবস্থা মিয়ানমারের জান্তা সরকারের। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে দেশটির সিংহভাগ এলাকা।

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলছে জান্তা বাহিনীর। তবে যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে ভূখণ্ডে বিভিন্ন সময়ে আশ্রয় নেয় মিয়ানমারের কয়েকশো নিরাপত্তারক্ষী। পরে তাদের ফেরত পাঠানো হয়। তথ‍্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!