গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলা-ভাঙচুর
- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩২০১৭ বার পড়া হয়েছে
গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলা-ভাঙচুর
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে
আওয়ামীলীগ নেতা-কর্মী কর্তৃক বিএনপির কার্যালয়সহ অন্তত ১০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দুপুরে ইউনিয়নের চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ও একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
পড়ুন>>বাড়িঘর ভাঙচুর লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগে সুন্দরগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।
পড়ুন>>নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ৩ জনের মৃত্যু
পরে তারা এলাকায় ফিরে এলে নাজমুলের সমর্থকরা মাহফুজ প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি টানবলাকী এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ও ভাঙচুর করে।
ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, “এটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।” তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























