সংবাদ শিরোনাম :
খুলনা-৬ বড় ব্যবধানে বিজয়ী নৌকার প্রার্থী রশীদুজ্জামান
পাইকগাছা (খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
- আপডেট সময় : ০৮:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
খুলনা-৬ বড় ব্যবধানে বিজয়ী নৌকার প্রার্থী রশীদুজ্জামান।
খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) শান্তিপুর্ন ভোট উৎসবে আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান-৫২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
দু’ উপজেলার ১৫২টি ভোট কেন্দ্রের বে-সরকারী ফলাফল থেকে জানাগেছে, নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান পেয়েছেন-১লাখ ৩ হাজার ৩১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ঈগল প্রতিকে ভোট পেয়েছেন-৫০ হাজার ২৬১টি ভোট।
নির্বাচনকালে সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান ছিল।কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে বড় ব্যধধানে জয়ী মোঃ রশীদুজ্জামান তার এ বিজয়কে পাইকগাছা-কয়রা বাসির প্রতি উৎসর্গ করে সকল স্তরের দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধৈর্য্য ধারনের অনুরোধ করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























