ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার ব্যালন ডি’অর এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের আজকের সংবাদ

খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার  

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার  

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এই স্বর্ণ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সোনার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। এ নিয়ে খুলনা সেক্টরের দুই ব্যাটালিয়ন এক বছরে ৪৫টি অভিযানে ১৬৩ কেজি সোনা জব্দ করেছে। এই সোনার বাজার মূল্য প্রায় ১৪০ কোটি ৬৮ লাখ টাকা।

মঙ্গলবার রাতে ৪৯ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সেক্টরের ২১ বিজিবি ও ৪৯ বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান ভারতে পাচার হতে যাচ্ছে।

ঢাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) দুজনে এই চালান নিয়ে খুলনা হয়ে যশোর দিয়ে বেনাপোল অভিমুখে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ২১ বিজিবি খুলনা থেকে তাদের অনুসরণ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত গতিতে যশোর পার হওয়ার চেষ্টা করে।

এ সময় ৪৯ বিজিবিও তাদের আটকে অভিযান চালিয়ে থামার নির্দেশ দিলে কারটি রাজারহাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতেই সেটি দুর্ঘটনায় পতিত হলে চালক ও অপর যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লোকানো ৬০টি সোনারবার উদ্ধার ও জব্দ করে বিজিবি। জব্দ সোনার ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম।

বাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। প্রাইভেটকারটির মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক।

এ সময় তিনি জানান, গত এক বছর ২ মাসে ৪৯ বিজিবি ২০টি অভিযানে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয়। এর বাজার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার টাকা। এদিকে ২১ বিজিবি প্রায় একই সময়ে ২৫টি অভিযানে ৭০ কেজি সোনা জব্দ করে বলে জানানো হয়।

সেই সোনার মূল্য ৬০ কোটি টাকার বেশি বলেও জানানো হয়। মঙ্গলবারের উদ্ধার হওয়া স্বর্ণ বাদে আটক ও জব্দ করা সব সোনা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমানসহ দুটি ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার  ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় প্রাইভেটকারের বডি থেকে প্রায় নয় কেজি সোনার বার উদ্ধার  

আপডেট সময় : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩